চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

নগরের খুলশী থানার ষোলশহর দুই নম্বর গেট এলাকায় গতকাল শনিবার রাত আটটার দিকে একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে যায়। এতে বাসযাত্রী ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে আগুনে কেউ আহত হননি। ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা জানে আলম জানান, ব্যাটারির গোলোযোগ থেকে বাসটিতে আগুন ধরে। আগুনে বাসের ইঞ্জিন,সামনের দিকে কিছু আসন ও জানলার ক্ষতি হয়েছে।