চট্টগ্রাম বন্দরের ঘটনায় আরও ১৩ জন গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দর অচলের ঘটনায় আরও ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বন্দর এলাকা থেকে এসব শ্রমিককে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত বুধবার থেকে গতকাল শনিবার পর্যন্ত মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হলো।গত বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষ ও বন্দর অচলের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষ বাদী হয়ে বন্দর থানায় এসব মামলা করে। এ তিনটি মামলায় ৪০০ জনকে আসামি করা হয়।বন্দর অঞ্চলের উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত তিনটি মামলায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দরে অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।