অপহূত ব্যবসায়ীকে উদ্ধারের দাবি

চন্দনাইশে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অপহূত ব্যবসায়ী মোহাম্মদ আলমগীরকে উদ্ধারের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সদর ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে।বিক্ষোভ মিছিলটি পুরো উপজেলা সদর ঘুরে চন্দনাইশ থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য দেন স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ ইউসুফ ভান্ডারী, আবদুল হক, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিয়া, নাজিম উদ্দীন, মোহাম্মদ মহিউদ্দীন, শাহ আলম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ শাহাদা ৎ হোসেন, রবিউল ইসলাম, বখতিয়ার হোসেনসহ ব্যবসায়ী নেতারা। পরে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয়।২৩ নভেম্বর রাতে ব্যবসায়ী আলমগীর অপহূত হন।