চরমপন্থী গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রাম থেকে গতকাল শনিবার ভোরে হত্যা মামলার আসামি দুই চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন লালনগর গ্রামের মাহফুজুল রহমান (২৩) ও ইমরান হোসেন (৩৫)। দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম বলেন, সম্প্রতি লালনগর গ্রামে সোনা মিয়া নামের এক চরমপন্থী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়। গ্রেপ্তারকৃতরা ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।