‘চলচ্চিত্র কূপমণ্ডূকতা রুখতে পারে’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
সিরাজগঞ্জ জেলা তথ্য কার্যালয়ের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে গতকাল সোমবার এ উৎসবের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন।