জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রংপুরের বদরগঞ্জ উপজেলার চারটি বিদ্যালয়ে চলচ্চিত্র দেখানো হয়েছে। গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত রাজরামপুর দোলাপাড়া, বাওচন্ডীর হাট, মধুপুর কাজীপাড়া ও সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। চলচ্চিত্রগুলো বাল্যবিবাহ, যৌতুক, শিক্ষা ও স্বাধীনতা বিষয়ের ওপর ছিল। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রংপুর তথ্য অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ, রংপুর তথ্য কার্যালয়ের কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।