সংক্ষেপ

চলচ্চিত্র প্রদর্শনী

ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আজ থেকে দুই দিনব্যাপী ‘সুতপার ঠিকানা’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ সূত্রে জানা গেছে, টিএসসিসি মিলনায়তনে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রদর্শনী চলবে। সোমবার প্রদর্শনীর উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান এবং চলচ্চিত্র পরিচালক প্রসূন রহমান উপস্থিত থাকবেন।