সান্তাহার-লালমনিরহাট রেলপথের বগুড়ার গাবতলী উপজেলার ইছামতী নদীর ওপর নির্মিত নাড়ুয়ামালা রেলওয়ে (৩২ এফ) সেতুর অর্ধশতাধিক স্লিপার নষ্ট হয়ে গেছে। স্লিপারের উপরিভাগে গর্ত হয়ে গেছে। আলগা হয়ে এসেছে স্লিপারের নাটবল্টুও। সেগুলোর মেরামতকাজ চলছে।
নাটবল্টুতে মরিচা ধরে গেছে।নষ্ট স্লিপারের ওপর খুলে রাখা নাটবল্টু।নাটবল্টু মেরামত করা হচ্ছে।নষ্ট হয়ে যাওয়া স্লিপার।মেরামতকাজ চলছে।রেললাইনের দুর্দশা।রেললাইন দিয়ে এভাবে হাঁটাও ঝুঁকিপূর্ণ।৩২ এফ রেলসেতুর মেরামতের কাজ চলছে।