চাঁদা না দেওয়ায় গুলি

ফরিদপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর ছেলেকে গুলিতে আহত করার ঘটনা ঘটেছে। গত সোমবার সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা বাজারে এ ঘটনা ঘটে। বাজারের চাল ব্যবসায়ী গফুর হাওলাদারের ভাষ্য অনুযায়ী, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে তিনি তাঁর দোকানে ছেলে ফিরোজ হাওলাদারকে (২০) বসিয়ে বাইরে যান। এ সময় এলাকার কয়েকজন সন্ত্রাসী ফিরোজের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কথামতো চাঁদা না দিলে তারা ফিরোজের পায়ে গুলি করে।