চাঁইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের নারায়ণপুর ইউনিয়নে গতকাল সোমবার বিজিবি অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে। তাঁরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহাপাড়ার তারাপুর গ্রামের রইচ উদ্দীনের ছেলে আবদুস সালাম (২৫) ও আফসার আলীর ছেলে শরিফুল ইসলাম (২৩)। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবির অধিনায়ক এস এম আবুল এহসান বলেন, ইউনিয়নের সাতরশিয়া গ্রামের তালিকাভুক্ত আসামি বাবর আলীর বাড়ি থেকে ওই দুই সন্ত্রাসীকে আটক করা হয়। তাঁদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।