চাকরি জাতীয়করণের দাবিতে নারায়ণগঞ্জের কমিউনিটি ক্লিনিকে নিয়োগ পাওয়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) অবস্থান কর্মসূচি পালন করেছেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে গতকাল বুধবার এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন এর আয়োজন করে। অ্যাসোসিয়েশনের জেলা আহ্বায়ক বেলায়েত হুসাইন এতে সভাপতিত্ব করেন। বক্তারা এ সময় বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু করে। বিএনপি সরকারের আমলে তা বন্ধ করে দেওয়া হয়। ২০০৮ সালে পুনরায় কমিউনিটি ক্লিনিক চালু ও সিএইচসিপি পদে ১৩ হাজার ৬৮১ জনকে নিয়োগ দেয়। কিন্তু ২০১৬ সালের জুনের পরে প্রকল্পটি বন্ধ হয়ে গেলে অধিকাংশ হেলথ কেয়ার প্রোভাইডারের সরকারি চাকরির বয়স আর থাকবে না।