চাকরি জাতীয়করণসহ তিন দফা দাবিতে মানববন্ধন, সমাবেশ এবং সংবাদ সম্মেলন করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (সিএইচসিপি)। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল বেলা ১১টায় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিভাগীয় সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাঈম উদ্দিন। লিখিত বক্তব্যে বলা হয়, চট্টগ্রাম বিভাগে প্রায় ৪ হাজারসহ সারা দেশে ১৩ হাজার ৮৬১ জন হেলথ কেয়ার প্রোভাইডার কর্মরত রয়েছেন।
সংবাদ সম্মেলন শেষে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সিএইচসিপিরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি ফখরুল ইসলাম প্রমুখ।