চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন

জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলমগীর হোসেন (২২) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চরমগড়া গ্রামে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, চরমগড়া গ্রামে জমিজমা নিয়ে আলমগীরের সঙ্গে তাঁর চাচাতো ভাই ফজলুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সন্ধ্যায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে ফজলুল পেছন থেকে আলমগীরের গলায় ছুরিকাঘাত করেন। এতে আলমগীর গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।