সংক্ষেপ

চারজন গ্রেপ্তার

বগুড়ায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার থেকে গত শুক্রবার রাতে রাশেদুল হককে আটক করে র‍্যাব। তাঁর কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল ও ৭৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একই রাতে পুলিশ স্বর্গপুর গ্রামের আবদুল বারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত উপজেলা সদরের সরদার পাড়ার মনসুর রহমান ও বেলঘড়িয়া গ্রামের এমান আলীকে গ্রেপ্তার করে পুলিশ।