চার শিক্ষার্থী আহত

গোপালগঞ্জের একটি বিদ্যালয় ভবনের পলেস্তারা খসে পড়ায় চারজন শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আর্চনা রায় জানান, ভবনটি শিগগিরই সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।