রংপুরের বদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামে চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ওই চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি। এ সময় বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক এনামুল হক উপস্থিত ছিলেন। এনামুল হক বলেন, ২০১৫-১৬ অর্থবছরে উপজেলায় ৬২৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৫০টি চালকলের মালিকের সঙ্গে ৩১ টাকা কেজি দরে চাল ক্রয়ের চুক্তি হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চাল ক্রয় চলবে।