চিলমারী উপজেলার বন্যার চিত্র

বন্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দী। বন্যাকবলিত এলাকার ছবি তুলেছেন মঈনুল ইসলাম

ছবি: মঈনুল ইসলাম
ছবি: মঈনুল ইসলাম

বন্যার পানি ডিঙিয়ে সকালের রান্নার জন্য বিশুদ্ধ পানি খুঁজতে বের হয়েছেন এক গৃহিণী। ছবিটি উপজেলা সদরের হেলিপ্যাড এলাকা থেকে রোববার সকালে তোলা।

ছবি: মঈনুল ইসলাম

একমাত্র আশ্রয়স্থল সড়ক। সেখানেও পানি উঠেছে। ছবিটি উপজেলা সদরের বিজয়নগর থেকে তোলা।

ছবি: মঈনুল ইসলাম

তাঁরা সবাই শিক্ষক। বিদ্যালয়ে পড়াতে গিয়ে দেখেন সব পানিতে সয়লাব। ছবিটি উপজেলা সদরের রমনা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে তোলা।

ছবি: মঈনুল ইসলাম

একমাত্র আশ্রয়স্থল সড়ক। সেখানেও পানি উঠেছে। এর মধ্যেই চলছে কোনো রকমে বসবাস। ছবিটি উপজেলা সদরের বিজয়নগর থেকে তোলা।

ছবি: মঈনুল ইসলাম

এটি ছিল চলার পথ। এখন গলাসমান পানি। শুকনো কাপড় নিয়ে নিরাপদে যাচ্ছেন এক দম্পতি। ছবিটি উপজেলার রানীগঞ্জের দরিয়ারপুর থেকে রোববার সকালে তোলা।

ছবি: মঈনুল ইসলাম

সন্তানসহ নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন রেনু বেওয়া। ছবিটি রোববার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বুরুজেরপার থেকে তোলা।

ছবি: মঈনুল ইসলাম

শুকনো কাপড়চোপড়, কাঁথা-বালিশ নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে বের হয়েছেন এক নারী। ছবিটি উপজেলা সদরের বিজয়নগর থেকে তোলা।

ছবি: মঈনুল ইসলাম

গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে মানুষ। বন্যায় গবাদিপশুর খোঁজখবর নিতে স্থানীয় প্রাণিসম্পদের কর্মকর্তারা এসেছেন। ছবিটি উপজেলা সদরের হেলিপ্যাড আশ্রয়কেন্দ্র থেকে তোলা।

ছবি: মঈনুল ইসলাম

জরুরি চিকিৎসাসেবা কেন্দ্র খোলা হয়েছে। ছবিটি উপজেলা সদরের রমনা ঘাট এলাকা থেকে তোলা।

ছবি: মঈনুল ইসলাম

বানভাসি মানুষের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। ছবিটি উপজেলা সদরের রমনা ঘাট এলাকা থেকে তোলা।

ছবি: মঈনুল ইসলাম

চারদিকে শুধু পানি আর পানি। একে একে তলিয়ে যাচ্ছে বাড়িঘর, আবাদি জমি, গাছপালা। ছবিটি রোববার সকালে উপজেলা সদরের দড়িয়াগ্রাম থেকে তোলা।