চুরি

মুুন্সিগঞ্জ সদর উপজেলার রনছ মাদবরবাড়ির একটি ঘরে গত শনিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, মাদবরবাড়ির আওলাদ মাদবরের ঘরে ঢুকে আলমারি খুলে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও দুটি মুঠোফোন সেট নিয়ে যায় চোর। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি।