চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা পূর্বপাড়া কৃষি সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এ হামিদ এ নির্দেশ দেন। আসামিরা হলেন, সমিতির সাবেক ব্যবস্থাপক ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কাশেম এবং পরিচালনা পরিষদের সাবেক পাঁচ সদস্য শাহিন আকতার, সিরাজুল ইসলাম, এরশাদ আলী, মজিবর রহমান ও জালাল উদ্দিন। তাঁরা সবাই আরামডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাঁদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।