চেহলাম

রওশন আরা বেগম ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক রওশন আরা বেগমের চেহলাম আজ শুক্রবার বাদ আসর তাঁর নিজ বাসভবনে (বাড়ি ৫৬, রোড ৭/এ, ব্লক এইচ, বনানী, ঢাকা) অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।আরেফা মহসীন চৌধুরী চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা শান্তিরদ্বীপের বাসি-ন্দা আরেফা মহসীন চৌধুরীর চেহলাম আজ শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ মাগরিব পূর্ব নাসিরাবাদের হিলভিউ হাউজিং সোসাইটির বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। আরেফা মহসীন ১৩ মে সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।