শহর বানু বেগমপটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদি গ্রামের আলী আকবার হাওলাদারের স্ত্রী শহর বানু বেগমের চেহলাম আজ শুক্রবার মরহুমার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের শরিক হতে অনুরোধ করা হয়েছে। মরহুমার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।