আজ শুক্রবার থেকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর পাক দরবার শরিফে তিন দিনব্যাপী হজরত খাজা বাবা শাহ এনায়েতপুরী (রহ.) মহা পবিত্র ওরস শরিফ শুরু হচ্ছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৬ জানুয়ারি ওরসের শেষ দিনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শরিফ শেষ হবে।