ছবিতে অভিযান 'আগস্ট বাইট'

রাজধানীর পান্থপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান শেষ হয়েছে। অভিযানে সন্দেহভাজন এক জঙ্গি নিহত হন। এ অভিযানের নাম দেওয়া হয় ‘আগস্ট বাইট’। আজ মঙ্গলবার ভোর থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালের পশ্চিম পাশে ৬ নম্বর ভবনটি ঘিরে রাখা হয়। ভবনে অবস্থিত হোটেল ওলিও ইন্টারন্যাশনালের চারতলায় ৩০১ নম্বর কক্ষে একজন জঙ্গি অবস্থান নিয়েছে বলে জানতে পারে পুলিশ। পরে ওই রাস্তায় ব্যারিকেড দিয়ে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ ও পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের সদস্যরা।

পান্থপথে সন্দেহভাজন জঙ্গি আস্তানার কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। ছবি: সাজিদ হোসেন
পান্থপথে সন্দেহভাজন জঙ্গি আস্তানার কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। ছবি: সাজিদ হোসেন
সকালে এই ভবনের চারতলায় হোটেল ওলিও ইন্টারন্যাশনালে বোমা নিষ্ক্রিয়কারী দল প্রবেশ করে। ছবি: হাসান রাজা
ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: হাসান রাজা
ভবনের সামনের সড়কটি বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: হাসান রাজা
সন্দেহভাজন জঙ্গি আস্তানায় সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করছে। ছবি: হাসান রাজা
ভবনের নিচতলার ধ্বংসস্তূপ পর্যবেক্ষণ করছেন ক্রাইম সিন ইউনিটের এক সদস্য। ছবি: হাসান রাজা
সন্দেহ করা হচ্ছে এই ব্যাগটিতে বোমা ছিল। ছবি: হাসান রাজা