ছবিতে নির্বাচন

>সারা দেশে আজ রোববার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গার নির্বাচন পরিস্থিতি দেখে নেওয়া যাক ছবিতে।
নির্বাচন উপলক্ষে বিভিন্ন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সকালে রাস্তা ছিল এমনই ফাঁকা। মাইজদী টাউন হল, নোয়াখালী, ৩০ ডিসেম্বর। ছবি: শুভ্র কান্তি দাশ
নির্বাচন উপলক্ষে বিভিন্ন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সকালে রাস্তা ছিল এমনই ফাঁকা। মাইজদী টাউন হল, নোয়াখালী, ৩০ ডিসেম্বর। ছবি: শুভ্র কান্তি দাশ
একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন এক নারী। শাহজাহানপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম
রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারা। শাহজাহানপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম
একটি ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন। শাহজাহানপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম
একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর কালি লাগিয়ে দেওয়া হচ্ছে। শাহজাহানপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম
মিরপুর রোড দারুস সালামে ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছেন বিএনপির প্রার্থী। ছবি: আশরাফুল আলম
মিরপুর ১৪ আসনে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের কর্মীরা ঘোরাফেরা করছে। ছবি: আশরাফুল আলম
গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোটারদের লাইন। ছবি: আশরাফুল আলম
দাদিকে নিয়ে প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন এই নারী। কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা। ছবি: হাসান মাহমুদ