
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে মৃৎশিল্প প্রদর্শনী। প্রদর্শনী ঘুরে দেখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিল্পী রফিকুন নবীসহ অন্যরা।
মাটির তৈজসপত্র বানাচ্ছেন কুমার বিপদ হরি পাল
প্রদর্শনীতে স্থান পায় টেরাকোটা ও মাটির তৈরি জিনিসপত্র।
গ্রিক পটারির আলোকচিত্র দেখছেন এক দর্শক।
প্রদর্শনীর দৃশ্য ধারণ করছেন এক চিত্রসাংবাদিক।
প্রদর্শনীতে স্থান পায় মাটির তৈরি এক বিশাল কুমড়া।
শিল্পী উদয় কুমার পালের এই শিল্পকর্মটির নাম ‘হান্টার’।