সম্প্রীতির বার্তা ফেরি করে বেড়ানো চার দেশের (বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল) ‘মৈত্রী মোটর শোভাযাত্রা’ সাড়ে তিন হাজার পথ পাড়ি দিয়ে ভারতের ওডিশার ভুবনেশ্বর থেকে ২০টি গাড়ির বহর আসে ঢাকায়। আজ মঙ্গলবার সকালে ভারতের কলকাতার উদ্দেশে বেনাপোল সীমান্তের দিকে রওনা দেয়। এ উপলক্ষে আজ সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শোভাযাত্রাটি বিদায় জানাতে বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণসহ অংশগ্রহণকারীরা ছিলেন।

বাংলাদেশ থেকে বিদায় নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারি করে মোটরযানগুলো রাখা হয়েছে।
বিভিন্ন দেশের পতাকা হাতে অংশগ্রহণকারীরা।
মৈত্রী মোটর শোভাযাত্রাকে বিদায় জানাতে বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণসহ বিশিষ্টজনেরা।
বাংলাদেশের জাতীয় সংসদের সামনে সমবেত অংশগ্রহণকারীরা।
শোভাযাত্রা শুরুর ঠিক আগে ২০টি মোটরযানের প্রতিনিধিরা।
বিদায়ী শোভাযাত্রাকে বিদায় জানাচ্ছেন বাংলাদেশের সেতুমন্ত্রী ওয়াবদুল কাদের ও ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণসহ বিশিষ্টজনেরা।
শোভাযাত্রায় মোটরযানগুলো এগিয়ে চলছে সারি বেঁধে।
বিভিন্ন দেশের পতাকাসংবলিত মোটরযানগুলো চলছে সারি বেঁধে।
মোটরযানগুলো সংসদ ভবন এলাকা ছেড়ে যশোরের বেনাপোলের দিকে যাত্রা।