তিন দিন ধরে অঝোরে ঝরছে বৃষ্টি। এতে রাজধানী ঢাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা আর যানজট। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আমাদের আলোকচিত্রী সাংবাদিকেরা ক্যামেরাবন্দী করেছেন নাগরিকদের দুর্ভোগের চিত্র।
বৃষ্টির জমে থাকা পানি মাড়িয়ে অভিভাবকের হাত ধরে বিদ্যালয়ে যাচ্ছে এক শিশু। ছবিটি আজ বুধবার সকালে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী থেকে তোলা। ছবি: আবদুস সালামসড়ক তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। ছবিটি শান্তিনগর থেকে আজ বুধবার তোলা। ছবি: সাইফুল ইসলামধানমন্ডি ২৭ ও মিরপুর রোডের সংযোগস্থলে এমন জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় অফিসগামী, শিক্ষার্থীসহ পথচারীদের। ছবি: সাবিনা ইয়াসমিনবাবার পিঠে ঝুলে জলাবদ্ধ সড়ক পাড় হচ্ছে বিদ্যালয়গামী ছাত্রটি। ধানমন্ডি ২৭ ও মিরপুর রোডের সংযোগস্থল থেকে আজ বুধবার ছবিটি তোলা। ছবি: সাবিনা ইয়াসমিনটানা বৃষ্টিতে হাঁটুপানি জমেছে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে। ছবি: আবদুস সালামপানি জমে গেছে বেইলি রোডে। ছবি: সাইফুল ইসলামহাঁটুপানিতে তলিয়ে গেছে বেইলি রোডের অনেক এলাকা। ছবি: সাইফুল ইসলাম