চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে গতকাল বুধবার ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে পুলিশের এক এসআইসহ পাঁচজন আহত হয়েছেন। সদর থানার এসআই মাহবুবুর রহমান জানান, ছাত্রদলের সামিরুল ইসলাম-সমর্থিত পক্ষ ও ওবায়েদ পাঠান-সমর্থিত পক্ষের সদস্যরা মিছিল করার জন্য সাটু হলের সামনে জড়ো হয়। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় সদর থানার এসআই রওশন কবীরসহ পাঁচজন আহত হন।