ছাত্রদল সভাপতির শাস্তির দাবি

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে মারধরের অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমানের শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার মানববন্ধন করেন এলাকাবাসী। খালেকন নেছা একাডেমি-সংলগ্ন রাস্তায় ওই দিন দুপুরে এ মানববন্ধন করা হয়। খালেকন নেছা একাডেমির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. তৌহিদুরকে মারধরের অভিযোগে ৫ জানুয়ারি মোখলেছুরকে গ্রেপ্তার করে পুলিশ। ৪ জানুয়ারি তৌহিদুরকে মারধর করেন মোখলেছুর।