মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রলীগের তিন নেতা। তাঁরা হলেন থানা ছাত্রলীগের সভাপতি মেজবাহউদ্দীন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহীদুল আলম। আরিফুর রহমান গতকাল মঙ্গলবার আদাবর ও মেজবাহউদ্দীন মোহাম্মদপুর থানায় জিডি করেন। গত সোমবার শেরেবাংলা নগর থানায় জিডি করেন শহীদুল আলম। সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ জিডি করার বিষয়টি নিশ্চিত করেছে।