ছাত্রলীগের মিছিল থেকে টমটম চালককে কুপিয়ে জখম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল শুক্রবার ছাত্রলীগের মিছিল থেকে এক টমটম চালককে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।