সংক্ষেপে সারাদেশ

ছাত্রলীগের সম্মেলন

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেল পাঁচটায় শহরের রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত ওই সম্মেলনে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা ছাত্রলীগের সহসভাপতি সাব্বির ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
ময়মনসিংহ অফিস