ছাত্রলীগ নেতা আহত

মিরসরাইয়ে ছাত্রশিবিরের কর্মীদের হামলায় সাদ্দাম হোসেন নামের ছাত্রলীগের এক নেতা আহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দমদমা বাজারের এ ঘটনা ঘটে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।