চাঁদপুরের হাজীগঞ্জে বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ঢুকে প্রকাশ্যে শত শত ছাত্রছাত্রীর সামনে এক কলেজ ছাত্রীকে মারধর করেছে মুকবুল হোসেন (২০) নামের এক বখাটে। এ ঘটনায় কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা বখাটেকে আটক করে হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খবর দেন। ইউএনও বখাটেকে উপজেলা পরিষদে নিয়ে তাঁর কার্যালয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।