ছাদে শখের বাগান

পিরোজপুর শহরের থানা সড়কের তিনতলা বাড়ির ছাদে ফৌজিয়া খন্দকার গড়ে তুলেছেন বাগান। জানালেন, তিন বছর আগে শখ করে বাড়ির ছাদে বাগান করা শুরু করেন তিনি। বাগানে মাল্টা, আম, পেয়ারা, জামরুল, ডালিম, আখ, কমলা, লেবু, স্ট্রবেরি, কামরাঙার গাছ লাগিয়েছেন। এ ছাড়া ভেষজ উদ্ভিদ ও শাকসবজির চাষ করছেন। বাগানে উৎপাদিত লাউ, মিষ্টিকুমড়া, চালকুমড়া, শসা, শিম, বরবটি, বেগুন, করলা, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল, মরিচ, ডাঁটা, লালশাক, পুঁইশাক, টমেটো তাঁর পরিবারের চাহিদা মিটিয়ে থাকে। ছবিগুলো তুলেছেন এ কে এম ফয়সাল

ছবি : এ কে এম ফয়সাল
ছবি : এ কে এম ফয়সাল

ফৌজিয়ার বাগানের একাংশ।

ছবি : এ কে এম ফয়সাল

বাগানে বড় বড় ফল।

ছবি : এ কে এম ফয়সাল

গাছে ধরেছে ডাঁসা ডাঁসা আম।

ছবি : এ কে এম ফয়সাল

গাছের পরিচর্যা করছেন ফৌজিয়া।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের উপপরিচালক আবুল হোসেন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘ছাদের বাগান করার ব্যাপারে আমরা বাড়ির মালিকদের উৎসাহিত করছি। শহরে বাগান করার মতো জায়গা থাকে না। তাই বাড়ির ছাদে ফল ও সবজির চাষ করে পরিবারের চাহিদা মেটানো যেতে পারে।’