জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এম কাজী এমদাদুল ইসলাম ছিনতাইয়ের কবলে পড়েছেন।
ছিনতাইকারীরা তাঁর সঙ্গে থাকা ল্যাপটপ, মুঠোফোন, পাসপোর্ট এবং মাধ্যমিক থেকে স্নাতকোত্তরের সনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কিছু টাকা ছিনিয়ে নিয়েছে। গত ১৯ সেপ্টেম্বর সকাল সোয়া সাতটায় রাজশাহী রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। তিনি সেখান থেকে ঢাকায় আসছিলেন। এ ঘটনায় বোয়ালিয়া থানায় অভিযোগপত্র দিয়েছেন তিনি।