স ং ক্ষে পে সা রা দে শ

ছিনতাই

সিলেটে চারজনের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে ৭০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১০টার দিকে নগরের শাহজালাল উপশহর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা হাজি বকুল তিন সহকর্মীকে নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ছয় ছিনতাইকারী এসে তাঁদের পথ আটকান। ছিনতাইকারীরা হাতে মরিচের গুড়া নিয়ে তাঁদের চোখে ফুঁ দিয়ে ছিটিয়ে দেন। এরপর টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।  নিজস্ব প্রতিবেদক, সিলেট।