লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গত রোববার দিবাগত রাতে পুলিশ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।জানা গেছে, উপজেলা নোয়াগাঁও ও মধ্য দরবেশপুরে পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় নুরনবী, মামুন হোসেন, হাসান মিয়া, রাশেদ আলম, জুয়েল হোসেন ও এমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মঞ্জুরুল হক আকন্দ বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিরা ডাকাত চক্রের সদস্য।