ছয় দফা বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে পৌর কর্মচারী সংসদ। গতকাল বুধবার সকালে ইউএনওর কার্যালয়ে গিয়ে ওই স্মারকলিপিটি দেওয়া হয়। এতে সিটি ও পৌর কর্মচারীদের পেনশন প্রথা চালু ও সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানসহ ছয় দফা বাস্তবায়নের দাবি করা হয়েছে। স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করেছেন ইউএনও মজিবর রহমান। গত বৃহস্পতিবার একই দাবিতে পৌর কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছিল।