ছয় মাসের সাজা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর মাধ্যমিক বিদ্যালয়ের কাছ থেকে গতকাল রোববার দুপুর ১২টায় তিন বোতল ফেনসিডিলসহ দেহাটি গ্রামের সেলিম হোসেনকে (২৭) আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ উথলী বিশেষ ক্যাম্পের সদস্যরা। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল হাফিজ বেলা তিনটার দিকে সেলিমকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।