অনলাইনে কেউ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের কর্মকাণ্ডের পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচারণা চালালে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি কর্মকাণ্ডের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম, ব্লগ, অনলাইন বা অন্য যোগাযোগমাধ্যমে লাইক, শেয়ার, কমেন্ট করাসহ বিভিন্ন উপায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচারণা চালানো তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) আইন ও ২০১৩ সালের সন্ত্রাসবিরোধী আইনসহ দেশের অন্য প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।