বরগুনা শহরের আদর্শপাড়ার একটি ভাড়া বাসা থেকে গতকাল রোববার হিজবুত তওহিদের আট সদস্যকে আটক করেছে র্যা ব। তাঁদের জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও ছবি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন জালাল উদ্দীন, সফরুল ইসলাম, সজীব শেখ, মো. রাজিব, সালমান খান, হানিফ হাওলাদার, মোজাম্মেল হক ও ওয়ালিউল্লাহ। গতকালই তাঁদের বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়।