মাতুয়াইলের মুসলিমনগর আবাসিক এলাকায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, তাঁদের কাছ থেকে উগ্র মতবাদসংবলিত বই, প্রচারপত্র, উগ্রবাদী অডিও-ভিডিও উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত ওমর ফারুক ও তরিকুল ইসলাম নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সদস্য। বুধবার রাত আটটার দিকে পুলিশ সদর দপ্তরের আড়িপাতা শাখা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি) যৌথ অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করে।