ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের একজন শিক্ষককে দিগম্বর করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন করেছেন। এতে আশপাশের সাধারণ মানুষও অংশ নেন।
স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ মজিবুর রহমান ফকিরের সমালোচনা করায় সাংসদের সমর্থকেরা মুমিনুন্নিসা সরকারি কলেজের ওই শিক্ষককে গত রোববার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজার এলাকায় দিগম্বর করে ঘোরান। এর প্রতিবাদে গতকাল গৌরীপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পৌর শহরের মধ্যবাজার এলাকায় ওই কর্মসূচি পালন করেন৷