যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণই নির্ধারণ করবে ২৫ অক্টোবরের পর কে কোথায় থাকবে। বিরোধী দল যে আন্দোলনের কথা বলছে সেটা মূলত তাদের নির্বাচনী মহড়া।
গতকাল শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর মোড়ে ১০ লেনবিশিষ্ট নবীনগর ইন্টারসেকশন-এর উদ্বোধন করতে গিয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, এটিই হচ্ছে দেশের সর্ববৃহৎ এবং প্রথম ১০ লেনবিশিষ্ট ইন্টারসেকশন। লেনগুলো এ এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে ইন্টারসেকশনটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।