চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি খান দীঘি এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। আটক ব্যক্তিরা হলেন লামা উপজেলার শীলকতুয়া রূপসী এলাকার মো. সোলাইমান ও মো. জামসেদ। ওই দুই ব্যক্তিকে বন্য প্রাণী বিক্রির অপরাধে এক মাসের জেল দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইন ও মাদক আইনে শাস্তি দেওয়া হয়েছে।