জরিমানা

ফরিদপুরে ১০ মোটরসাইকেল চালককে ছয় হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুরের সালথা উপজেলার সদরের বিভিন্ন সড়কে গতকাল সোমবার দুপুরে এই আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন এই অভিযান পরিচালনা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও বিশ্বাস রাসেল হোসেন বলেন, লাইসেন্স ও ফিটনেস না থাকাসহ বিভিন্ন অভিযোগে মোটরযান অধ্যাদেশ আইনে এ জরিমানা করা হয়েছে।