সংক্ষেপ

জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল শনিবার দুপুরে বোয়ালমারী উপজেলা সদরের বাজার এলাকায় এ অভিযান চালান নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা জানান, ভোক্তা অধিকার আইনে অপরিষ্কার, ভেজাল ও পচা সামগ্রী বিক্রির দায়ে এ জরিমানা করা হয়। ওই ব্যবসায়ীরা হলেন মাংস ব্যবসায়ী মো. আমিন ও মো. সুমন, শুকতারা হোটেলের সুকান্ত রায়, আপ্যায়ন হোটেলের অমর কুমার সাহা, মুন্নী বেকারির কাদের মোল্লা ও আরিফ বেকারির আইয়ুব আলী। একই সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালক নান্নু মৃধা, মিলন মোল্লা ও সঞ্জিত চন্দ্র রায়কে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।