জরিমানা

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের কাঁচাবাজারে অভিযান চালিয়ে তিন মাংস বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম এই অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মূল্য তালিকা না টাঙনোয় তিন মাংস বিক্রেতা শামসুল আলম, আবুল হাসান ও মঞ্জুর আলমকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।