সংক্ষেপ

জরিমানা

বিএসটিআইয়ের নিবন্ধন না থাকায় লালমনিরহাট শহরের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস এই দণ্ড দেন। প্রতিষ্ঠান দুটি হচ্ছে মোল্লাহ বেকারি ও চাঁদ বিস্কুট ফ্যাক্টরি। দুটি প্রতিষ্ঠানের প্রতিটিকে সাত হাজার টাকা করে জরিমানা করা হয়। রংপুর বিভাগীয় বিএসটিআই কার্যালয়ের মাঠ কর্মকর্তা দেলওয়ার হোসেন বলেন, প্রতিষ্ঠান দুটি জরিমানা পরিশোধ করেছে। এ ছাড়া তারা বিএসটিআইয়ের নিবন্ধন নেওয়ার জন্য দুই মাস সময় নিয়েছে। লালমনিরহাট প্রতিনিধি